“জাওয়াদ নূরের বাঁচার আকুতি: ক্যান্সারের বিরুদ্ধে এক মেধাবীর লড়াই”
অদম্য মেধাবী এক তরুণ, ১৮ বছরের জাওয়াদ নূর অমি।মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের জিলবুনিয়া এলাকার বাসিন্দা এই তরুণ এখন জীবনের কঠিন এক যুদ্ধে লড়ছেন। মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়তে লড়তে আজ সে ক্লান্ত, কিন্তু হাল ছাড়েনি।
দুইবার কেমোথেরাপির পরও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি জাওয়াদ। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ, যা তার পরিবারের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব। বর্তমানে ল্যাবএইড ক্যান্সার হসপিটাল, গ্রীন রোড, ধানমন্ডি, ঢাকায় চিকিৎসাধীন সে।জাওয়াদের বাবা এমদাদুল হক ও মা চোখের জল ফেলছেন সন্তানের জীবন বাঁচানোর জন্য। হৃদয়বান মানুষের একটু সাহায্যই হয়তো ফিরিয়ে দিতে পারে জাওয়াদের স্বপ্ন। আর দশজন সাধারণ তরুণের মতোই তারও ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে দেশের জন্য কিছু করার। কিন্তু এখন সে লড়ছে বেঁচে থাকার জন্য।আসুন, আমরা সবাই মিলে এই তরুণকে নতুন জীবন দেওয়ার জন্য সাহায্যের হাত বাড়াই। সাহায্য পাঠানো যাবে নিচের ব্যাংক অ্যাকাউন্টে—ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: ১০০২৩৫৬০৭৮৭০
জাওয়াদের বেঁচে থাকার জন্য আপনার সামান্য সহযোগিতাই হতে পারে আশার আলো!