সিংড়া স্মার্ট প্রেস ক্লাব’র ২য় বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিংড়া(নাটোর)প্রতিনিধি : নাটোরের সিংড়ায়, সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের ২য় বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩শে জুলাই বুধবার বেলা ১১ ঘটিকায় সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের অফিস কক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি খলিল মাহমুদ এর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। প্রথমেই সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়, এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন মোঃ আবুল কালাম আজাদ সহ-সভাপতি বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটি, সাব-এডিটর ভেইলি প্রেজেন্ট টাইমস।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন মুনজুর সাব্বির, কার্যনির্বাহী সদস্য , নাটোর প্রেসক্লাব, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শরিফুল হাসান মৃধা, আলমগীর কবির (বাবুল) । সঞ্চালনায় ছিলেন মকুল হোসেন সদস্য সচিব অত্র প্রেসক্লাব। আলোচনা শেষে সবাই মিলে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের জম্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো