বাগেরহাটে বাউবি’র এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপাচার্য, সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষায় সন্তোষ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পরিচালিত এইচএসসি প্রোগ্রামের ২০২৫ সালের পরীক্ষা শুক্রবার (০১ আগস্ট) দেশব্যাপী একযোগে সকাল ও বিকালের দুই শিফটে অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলার খানজাহান আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার সার্বিক পরিবেশ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের উপস্থিতি, পরিবেশ এবং কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা প্রত্যক্ষ করেন। উপাচার্য বলেন, “গুণগত শিক্ষা ও ন্যায়সঙ্গত মূল্যায়নের মাধ্যমে দেশব্যাপী শিক্ষার আলো ছড়িয়ে দিতে বাউবি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে।”
তিনি সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।
পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরীক্ষা পরিচালনায় সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসন, কলেজ কর্তৃপক্ষ ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বাউবির বাগেরহাট উপ-আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম-আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুল হান্নান।