স্বপ্ন দেখি রঙিন
এম, জামান
স্বপ্ন দেখি রঙিন,
অন্ধকার যতই ঘিরে ধরুক,
মনের প্রদীপ জ্বলে থাকে আলোয়,
নতুন ভোরের আশায় পথ চেয়ে থাকি নিরন্তর।
ঝড় ঝাপটা ভাঙতে পারে না মন,
বাধা যতই আসুক জীবনের দৌড়ে,
আশা আর ভরসা বুকের গভীরে
জাগায় সাহস—দেয় আগামীর ডাক।
দুঃখ ফেলে রেখে এগিয়ে যাই সামনে,
আলো ভরা দিগন্ত ডাকে প্রাণের সুরে,
প্রতিটি ব্যর্থতা যেন শেখায় আমায়,
নতুন পথে হাঁটার অদম্য ভরসা।
হারিয়ে যাওয়া দিনের আঁধার
শিখিয়ে দেয় সহ্য করার পাঠ,
হাসির আড়ালে লুকানো বেদনা
তবু গড়ে তোলে দৃঢ় বিশ্বাস।
হাজারো আঘাত এসে ছুঁয়ে যায় জীবন,
তবু আশা থামে না, স্বপ্ন ফুরোয় না,
বুকের ভেতর রঙিন ক্যানভাসে আঁকি
আগামী দিনের আলো ঝলমলে ছবি।
স্বপ্ন দেখি রঙিন,
জীবন মানেই চলার সঙ্গীত,
পথ যতই দীর্ঘ হোক—
আশার হাত ধরে জয় করবো প্রতিটি বাঁধা।
আজকের সংগ্রাম,
আগামী দিনের শক্তি,
আজকের অশ্রু,
আগামী কালের হাসির রঙিন ছবি।
তাই আমি স্বপ্ন দেখি রঙিন,
কারণ স্বপ্নেই আছে জীবনের প্রাণ,
আশা আর ভরসার অটল আলোয়
জেগে ওঠে এক নতুন পৃথিবী প্রতিদিন।