ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে নয় বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। ওই শিশু ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সরাইল উপজেলার তেলিকান্দা উত্তর পাড়া গ্রামের সৌদি প্রবাসীর ওই মেয়ে স্থানীয় একটি মাদরাসার মক্তব বিভাগের ছাত্রী।
ঘটনার পর থেকে অভিযুক্ত সহিদুল মিয়া পলাতক রয়েছে। সে একই এলাকার জামাল উদ্দিনের ছেলে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভুক্তভোগী ওই শিশুর পরিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো ওই শিশু গত শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধূলা করছিল। এ সময় প্রতিবেশী সহিদুল মিয়া চিপস কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

এ সময় ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়। পরে অভিযুক্ত সহিদুল নিজেই ওই শিশুকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায়। এক পর্যায়ে শিশুটি অসুস্থতা বোধ করলে সে পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুর কাদের ভূইয়া জানান, ৯৯৯ এর মাধ্যমে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিশুটির পরিবার লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো