কক্সবাজার মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় আটক ১৭

কক্সবাজার প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে আটক করা হয়েছে।

কক্সবাজার মডেল থানা সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। কক্সবাজারের যেসব এলাকা থেকে আসামিদের আটক করা হয় এর মধ্যে রয়েছে কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকা হ‌ইতে ২ জন চোর/ছিনতাইকারী, ৫ জন মাদক সেবনকারী, ৮ জন ধর্তব্য অপরাধে এবং ২ জন ওয়ারেন্ট ভুক্ত আসামিসহ ১৭ জন আটক।

কক্সবাজার মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধ দমনে অভিযান চলছে। গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন পয়েন্ট থেকে অভিযান চালিয়ে ১৭ জন আসামিকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। তিনি আরো জানান জনগণের জানমালের নিরাপত্তায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এদিকে কক্সবাজার সদর মডেল থানার ওসি জানান
আজ সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ১০ পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ২৫ জন কিশোর গ্যাং সদস্যকে থানা হেফাজতে নেয়া হয়েছে। যাচাই-বাছাইয়ের পর ১০ জনকে অভিভাবকদের জিন্মায় প্রদান করা হয়েছে।
পুলিশের এই অভিযানে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদারে পুলিশ আরও তৎপর রয়েছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃতদের নাম-ঠিকানাঃ
(ক) চোর/ছিনতাইকারী
১-শহিদুল ইসলাম খোকন (২১), পিতা-মৃত নুরুল আবছার, মাতা-নুরুন্নাহার, সাং-মোহাজের পাড়া, 10নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার,
২-মোহাম্মদ আরিফ (৩২), পিতা-নুরুল আলম, মাতা-সাফিয়া বেগম, সাং-ঘোনার পাড়া, গোলদিঘীর পাড় রোড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।
(খ) মাদক সেবনকারী
১-আবিদ হাসান ঈশান (২১), পিতা-হাসান উল্লাহ, মাতা-স্বপ্ন মুসতারিন, সাং-এসএমপাড়া, আলির জাহান, ৫নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার,
২-সাইফুল ইসলাম (২৩), পিতা-নুর ইসলাম, সাং-এসএমপাড়া, আলির জাহান, ৫ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।
৩-তামিদুল ইসলাম (২৮), পিতা-আবুল কাসেম, মাতা-রোকেয়া বেগম, সাং-বাক্কুম পাড়া, খুটাখালী ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।
৪-আরিফুল ইসলাম (১৯), পিতা-আব্দুর রহিম, মাতা- নুরুন নাহার বেগম, সাং- বালু ভাসা, কচ্ছপিয়া, থানা- রামু, জেলা-কব্বাজার।
৫-আবু সাইদ, পিতা- মোক্তার আহমদ, মাতা- সুলতানা রাজিয়া, সাং- ব্যবসায়ী পাড়া, নাক্ষ্যংছড়ি ইউপি, থানা- নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান।
(গ) ধর্তব্য অপরাধে আসামী গ্রেফতার।
১-পন ধর (৫০), পিতা-মৃত সাধন ধর, মাতা-মনজু ধর, সাং-সামুরে হাট, নলুয়া তালতল, পোষ্ট-মরহলা, ১নং ইউনিয়ন, সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম।
২-নুনু দাস (৩৫), পিতা- মৃত অনিল দাস, মাতা- রানী বালা দাশ, সাং- ঘোনার পাড়া, ৯নং ওয়ার্ড, পৌরসভা, থানা- কলাজার সদর, জেলা-কঙ্খাজার।
৩-ছোটন দে (৩৫), পিতা- কালা বাশি দে, মাতা- অঞ্জলী দে, সাং- ঘোনার পাড়া, ৯নং ওয়ার্ড, পৌরসভা, থানা- কঙ্কব্বাজার সদর, জেলা-কব্বাজার।
৪-মোঃ তারেক (২৩), পিতা- ইয়ার উদ্দিন, মাতা- মৃত নাজমা বেগম, সাং- বোরকা নতুন বাজার, নয়ন বাড়ি, থানা- ফুলবাড়ি, জেলা- ময়মনসিংহ।
৫-মনির হোসেন (৪০), পিতা- মৃত রুস্তম আলী, মাতা- হাওয়া বেগম, সাং- দূর্গাপুর, ৬ নং ওয়ার্ড, থানা- লালপুর, জেলা-নাটোর।
৬-আব্দুল্লাহ (২৮), পিতা-মোতাছিন বিল্লাহ, মাতা- খাদিজা খাতুন, সাং- খাসকাউলিয়া, ৪ নং ওয়ার্ড, থানা- চৌহালী, জেলা-সিরাজগঞ্জ।
৭-আজিজুর রহমান (৩৫), পিতা- নুরুল ইসলাম, মাতা- মৃত আনজু মেহের, সাং- কুলিয়াপাড়া, খুরুশকুল, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার।
৮-শ্রি লিটন দেব সরমা (৩২), পিতা- মৃত কেশরি দেব সরমা, মাতা- বুলবুলি বেওয়া, সাং-খৌতোর, ১ নং ওয়ার্ড, ধামুর ইউপি, থানা- বিরল, জেলা- দিনাজপুর।
(ঘ) ওয়ারেন্ট
১-মোঃ ইকবাল হোসেন, পিতা-মৃত ইসমাইল কোম্পানী, সাং-নুনিয়ারছড়া, ২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।
২-মোঃ এহসান উল্লাহ, পিতা- মৃত গোলাম মোস্তফা, মাতা- জহুরা বেগম, সাং- খুরুশকুল, মধ্যম রাস্তার পাড়া, ৩নং ওয়ার্ড, (মৃত সজল মাস্টারের বাড়ীর পশ্চিম), থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার

গত ২৪ ঘন্টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় চোর/ছিনতাইকারী গ্রেফতার করার লক্ষ্যে অভিযান পরিচালনা করিয়া সর্ব মোট ১৭ জন আসামী গ্রেফতার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকা হইতে

আরো