রাজনীতির কথা

মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, খাগড়াছড়ি

সমঝোতার সাথে এগিয়ে চলার নাম রাজনীতি।মাওলানা ভাসানীর মতে রাজনীতি হচ্ছে- মহৎ কর্ম প্রয়াস।
ক্ষমতা,অর্থ,বিত্ত,সমাজ,রাষ্ট্র, এমনকি পরিবার সবকিছুর পিছনে কাজ করছে রাজনীতি।

রাজনীতির নির্দিষ্ট কোন গণ্ডি নেই।সফল বা ব্যর্থ না হওয়া পর্যন্ত রাজনীতির কোন মূল্যায়ন হয় না।
রাজনীতি একটি চলমান প্রক্রিয়া।রাজনীতিতে অতি গতিশীল কর্মকাণ্ড;যার কোন বিরতি নেই।

সময়ের মুখোমুখি জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার উপর নির্ভর করে রাজনীতির প্রকাশ ও প্রয়োগ।
অনেক সময় বড় বড় অতি প্রিয় এবং দুর্দান্ত প্রভাবশালী নেতাও যেমন রাজনীতির ম্যার প্যাচে জনগণের ভাষা বুঝতে না পেরে কুপোকাত হয়েছেন।তেমনি অনেক সময় অপ্রত্যাশিত ব্যক্তি বা দল জনগণের নিরব ও পরোক্ষ সমর্থনে ক্ষমতাসীন হয়েছেন।

“রাজনীতিতে ভুলের জন্য চরম খেসারত দিতে হয়”।যা বাংলাদেশে বর্তমানও চলমান। বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রীয়ভাবে মানুষের সাথে সম্পর্ক বিদ্যমান শাসক ও শাসিতের।

কার্যত:রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের মানুষের সম্পর্ক চাই “মানুষের সাথে মানুষের”।প্রতিষ্ঠিত হবে, অধিকার ও সুযোগের সাম্যতা। বিকেন্দ্রীকরণ ঘটবে সর্বস্তরে জনপ্রতিনিধিদের শাসন।প্রত্যাশার ব্যাপারে আরো একটি জিনিসের মুখোমুখি হই আমরা।সেটা হলো দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা।

ভিক্ষা দিয়ে যেমন ভিক্ষাবৃত্তি উচ্ছেদ সম্ভব নয়,তেমনি সমাজকে সংস্কারের চেষ্টা করে সমাজ বদলানো সম্ভব নয়।তাই ইতিহাসের আয়নায়, বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে কাঠামোগত পরিবর্তিত সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই।

আরো