সমাজতন্ত্রের কথা

যে ব্যবস্থায় উৎপাদন,বন্টন সবই রাষ্ট্র কর্তৃক পরিচালিত হয় উৎপাদন উপকরণ গুলোর উপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয়,তাকে সমাজতন্ত্র বলে।
কার্ল মার্কসের মতে “সকল যুগেই মানুষ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়েছে।তার ভাষায় মানব সভ্যতার ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস।পুঁজিবাদের চরিত্র দখল আর লুণ্ঠনের।
তার মতে,পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় মানবিক মূল্যবোধ নিঃশেষ হয়ে যায়,শিল্প সৌন্দর্যবোধ লুপ্ত হয়,সমাজ হয় নষ্ট;নষ্ট সমাজে কাজ করে শুধু স্বার্থপরতা।

বৈষম্য এ দারিদ্রতা সৃষ্টি করেছে সভ্যতা স্থির হয়ে বসে থাকে না।দাস ব্যবস্থা ও সামন্ত ব্যবস্থা পার হয়ে আজ পৃথিবীতে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে।আগের দুটির মতো,এ ব্যবস্থাও বদলাবে।সভ্যতার পরিক্রমায় পুঁজিবাদী সমাজ ব্যবস্থা পরিবর্তিত হয়ে কোন একদিন সাম্যবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবেই।

শোষণহীন সমাজ প্রতিষ্ঠায়ই সমাজতন্ত্রের মূল লক্ষ্য।এক্ষেত্রে মুনাফার মাধ্যমে কারো পক্ষেই বিপুল পরিমাণ সম্পদ সংগ্রহ করা সম্ভব হয়না।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে,সমাজতন্ত্রে মানবিক দিকটি বেশি গুরুত্ব পায়।এখানে জাতীয় আয় বন্টনের মূলনীতি হচ্ছে,প্রত্যেক ব্যক্তি তার নিজ যোগ্যতা অনুযায়ী কাজ করবে, এবং চাহিদা অনুযায়ী গ্রহণ করবে।

আরো