ভাষা বুঝার কথা

মুস্তাফিজুর রহমান ভূইয়া,খাগড়াছড়ি

বিশ্ব প্রকৃতির পাতায় পাতায় সৃষ্টির আদি থেকে শুরু করে ধ্বংস হওয়া পর্যন্ত সবকিছুই লেখা আছে এবং থাকবে।এ লেখা হচ্ছে সাংকেতিক ভাষায়।এ ভাষা বুঝতে হলে আমাদের একটি সত্যিকার দৃষ্টিভঙ্গি থাকতে হবে।
যেমন নিউটন গাছ থেকে আপেল পড়তে দেখে মধ্যাকর্ষণের উৎস আবিস্কার করেছেন,এটাই হচ্ছে সাংকেতিক ভাষা।অনুরূপ মানুষের ভাষা বুঝতে ভুল করলে আমাদের ভয়াবহ পরিণতির শিকার হতে হয়।একটা দেশ ও জাতি সু-প্রতিষ্ঠাতার জন্য সত্যিকারের একজন জন মানুষের ভাষা বুঝার নেতার প্রয়োজন।যার নেতৃত্বে সু-সংগঠিত হয়ে একটা জাতি তার স্বপ্ন পূরণে সক্ষম হয়।
তাহলে প্রশ্ন জাগে একজন সত্যিকার নেতা কে? কি বা গুণাবলী?
তিনিই সত্যিকার নেতা-
১.যিনি সঠিক পথ চিনেন,
২.যিনি সঠিক পথে চলেন,
৩.যিনি অন্যকে সঠিক পথ দেখান।
এছাড়াও একজন নেতার তিনটি গুণ থাকা অপরিহার্য:
১.যিনি উন্নত চরিত্রের অধিকারী ।
২.যিনি জনগণকে আবেগ তাড়িত করে পরিচালিত করার যোগ্যতা রাখেন ।
৩.যিনি জনগণকে রাজনৈতিক আদর্শিকভাবে পরিচালিত করার যোগ্যতা অর্জন করেছেন ।
তাহলে তিনিই একজন যোগ্য নেতা।

আরো