মোরেলগঞ্জে প্রকল্প সমাপ্তি ও কর্যক্রম টেকসইকরনে পরামর্শ কর্মশালা

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলায় হেলভেটাসের সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা র্ডপ ইভল্ভ প্রকল্পের আয়োজনে প্রকল্প সমাপ্তি ও কার্যক্রম টেকসইকরনে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৭ আগস্ট বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্সে এর সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ’র সভাপতিত্বে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মোরেলগঞ্জ উপজেলার প্রকল্প ফিল্ড ফেসিলেটেটর চুমকি রায়।এসময় উপস্থিত ও আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা।,
উপস্থিত আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপজেলার বিভিন্ন এলাকার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা রাখেন উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রনজিৎ কুমার, প্রাণি সম্পদ অফিসার ডা. মো. আবু হানিফ, যুব উন্নয়ন অফিসার একেএম ইকতিয়ার উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী শুভংকর মন্ডল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেয়ারা হাসি, সিএসও প্রতিনিধি সুফিয়া বেগম, মো. খলিলুর রহমান, সুমন জোমাদ্দার, উপজেলা প্রেস কাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম,বারইখালী ইউনিয়ন পরিষদ সচিব বিপ্লব হাওলাদার প্রমুখ।

আরো