ঢাকা-১৬ আসনে আমিনুল হকের প্রচারণায় জনস্রোত
স্টাফ রিপোর্টার: এস এম কবির হোসেন:বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হকের নির্বাচনী প্রচারণায় ঢাকা-১৬ আসনে বিপুল মানুষের ঢল নেমে আসে। ছাত্রদল, যুবদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উচ্ছ্বসিতভাবে অংশ নেন প্রচারণায়।
এদিন তিন নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলে নির্যাতিত বিএনপি’র মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং গ্রীন ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থী, তরুণ ছাত্রনেতা ইমাম আলি হোসেন শাকিলসহ বহু নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উচ্ছ্বাস, ঐক্য ও উদ্দীপনায় মুখর ছিল পুরো প্রচারণা অনুষ্ঠান।
