১২৭ বছর বাঙালির জীবনে নজরুল
কামাল উদ্দিন আহমেদ
রবীন্দ্রনাথের পরে বাঙালির জীবনে অবিভাজ্য ও অবিচ্ছেদ্য সত্তা হচ্ছেন কবি নজরুল। আমি একটা কথা বলতে গেলে দেহের সঙ্গে আত্মার যে সম্পর্ক – বাঙালির সঙ্গে নজরুলের সম্পর্ক সেইরকম।
ইংরেজদের জীবনে উইলিয়াম শেক্সপিয়ার, আমেরিকানদের জীবনে ওয়াল্ট হুইটম্যান,রাশিয়ানদের জীবনে আলেকজান্ডার পুশকিন, জার্মানিদের গ্যাটে, উর্দু সাহিত্যে মির্জা গালিব, আল্লামা ইকবাল, ইরানিদের ফেরদৌসী, তুর্কীদের জীবনে মেহমেট আকিফ এসরোয়- এর প্রয়োজন যেমন কখনো ফুরাবেনা, তেমনি কবি নজরুলও বাঙালির জীবনে কখনো ফুরাবে না।
নজরুল বাঙালিকে অভয় দিয়ে বলেছেন :
‘ সত্য পথের তীর্থ অধিক পথিক ভয় নাই নাহি ভয়
শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয়।