মোরেলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:-যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাগেরহাটের মোরেলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম।

উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ সরকার, মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমান,উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. কায়কোবাদ আকুঞ্জী মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহ আলম বাবুল, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. কায়কোবাদ আকুঞ্জি,প্রেসক্লাব সাবেক সভাপতি বি. এম. রফিকুল ইসলাম মাসুমসহ স্থানীয় সুধীজন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের আদর্শ ধারণের মাধ্যমে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন, রচনা, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

এর আগে সকাল ৯টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার নিশানবাড়িয়ার গুলিশাখালীতে জুলাই শহীদ মাহফুজুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে বাগেরহাট ৪- আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীমের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে একটি গণমিছিল বের হয়।

সকাল ১১টায় উপজেলার নব্বইরাশি বাসস্ট্যান্ড সংলগ্ন মডেল মসজিদের সামনে থেকে গনমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি এস. এম. কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত পথসভায় নেতারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
এ ছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর সভার সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

আরো