প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় ৩৩ কোম্পানির পর্ষদ সভা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৩টি কোম্পানি তাদের পরিচালনা পর্ষদের সভার তারিখ ও সময় ঘোষণা করেছে। এসব সভায় ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। কয়েকটি কোম্পানি বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্যও পর্ষদ সভার সময় জানিয়েছে।

রোববার (৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিগুলো এ তথ্য জানিয়েছে। ডিএসইর তালিকাভুক্তি বিধিমালার ১৬(১) ধারা অনুযায়ী এসব সভার সময়সূচি প্রকাশ করা হয়েছে।মানচিত্র দেখুন

ঘোষণা অনুযায়ী, ১১ নভেম্বর পর্ষদ সভা করবে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, ড্রাগন সোয়েটার, অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট, মিরাকল ইন্ডাস্ট্রিজ, আনোয়ার গ্যালভানাইজিং, আমান ফিড, র‍্যানকন ফাউন্ড্রি, ইফাদ অটোস, এপেক্স ফুটওয়্যার, সামিট পাওয়ার, মেঘনা হেলথকেয়ার, আইসিবি, বাংলাদেশ সাবমেরিন কেবলস, বাংলাদেশ ডটকম এবং তিতাস গ্যাস।চামড়া শিল্প প্রতিবেদন

এসব কোম্পানির মধ্যে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট ও আমান ফিডের সভা বেলা ৩টায়, ড্রাগন সোয়েটার ও র‍্যানকন ফাউন্ড্রির সভা বিকেল ৪টায়, অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্টের সভা বিকেল সাড়ে ৩টায়, মিরাকল ইন্ডাস্ট্রিজের সভা বিকেল ৫টায়, আনোয়ার গ্যালভানাইজিংয়ের সভা বিকেল ৩টায়, ইফাদ অটোসের সভা বিকেল সাড়ে ৩টায়, এপেক্স ফুটওয়্যারের সভা বিকেল ৫টায়, সামিট পাওয়ারের সভা বেলা ২টা ১৫ মিনিটে, মেঘনা হেলথকেয়ারের সভা বিকেল সাড়ে ৩টায়, আইসিবির সভা দুপুর আড়াইটায়, বাংলাদেশ সাবমেরিন কেবলসের সভা বিকেল সাড়ে ৩টায়, বাংলাদেশ ডটকমের সভা বিকেল ৩টায় এবং তিতাস গ্যাসের সভা সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।চামড়া শিল্প প্রতিবেদন

১২ নভেম্বর পর্ষদ সভা করবে ইস্টার্ন লুব্রিক্যান্টস, আর্গন ডেনিমস, কনফিডেন্স সিমেন্ট, নাভানা ফার্মাসিউটিক্যালস, কে অ্যান্ড কিউ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, দেশবন্ধু পলিমার, জেনারেশন নেক্সট ফ্যাশনস, এসিআই, বীকন ফার্মাসিউটিক্যালস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, ইনডেক্স অ্যাগ্রো, গোল্ডেন হারভেস্ট এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ।

এদিন ইস্টার্ন লুব্রিক্যান্টসের সভা বিকেল ৪টায়, আর্গন ডেনিমস ও কনফিডেন্স সিমেন্টের সভা বিকেল ৩টায়, নাভানা ফার্মাসিউটিক্যালস ও কেয়া অ্যান্ড কুইয়ের সভা বিকেল সাড়ে ৩টায়, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সভা বিকেল সাড়ে ৫টায়, দেশবন্ধু পলিমারের সভা বিকেল ৩টায়, জেনারেশন নেক্সট ফ্যাশনসের সভা দুপুর আড়াইটায়, এসিআই ল্যাবরেটরিজের সভা বিকেল ৩টা ৪৫ মিনিটে, বীকন ফার্মাসিউটিক্যালসের সভা বিকেল সাড়ে ৩টায়, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের সভা দুপুর আড়াইটায়, ফাইন ফুডসের সভা বিকেল ৩টা ১৫ মিনিটে, ইনডেক্স অ্যাগ্রোর সভা বিকেল সাড়ে ৪টায় এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজের সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ১৪ নভেম্বর বিকেল ৪টায় গোল্ডেন হারভেস্টের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য অ্যাম্বি ফার্মাসিউটিক্যালস ১২ নভেম্বর বিকেল ৩টায়, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ১১ নভেম্বর বিকেল ৪টায় এবং বেস্ট হোল্ডিংস ১৫ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় পর্ষদ সভা আহ্বান করেছে। এসব সভায় ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিকে, বেস্ট হোল্ডিংসের পর্ষদ ১৫ নভেম্বর বিকেল ৩টা, সাড়ে ৩টা ও ৪টায় পৃথকভাবে সভা করবে। এসব সভায় যথাক্রমে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর এবং ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের পর্ষদ সভা ১০ নভেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আরো