আমি আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় চাই

এম,জামান

যেন দুনিয়ার ঝড়-ঝাপটা থেকে রক্ষা পাই।
হৃদয়ের গভীরে ঈমানের প্রদীপ জ্বলে থাক,
প্রতিটি নিশ্বাসে যেন দয়া আর ক্ষমা।

—আমার প্রার্থনার সুর এই,
রহমতের ছায়ায় হোক প্রতিটি প্রভাত-সন্ধ্যাবেলা ।
অন্ধকারে আলো, ক্লান্তিতে শান্তি,
আল্লাহর রহমতে মুছে যাক সব দুঃখ-ক্লান্তি।

পাপের বোঝা যতই ভারী হয়ে যাক,
তাঁর দয়ার ছোঁয়ায় হালকা হয়ে যাক।
জীবন হোক সঠিক পথে, হোক কল্যাণে ভরা,
রহমতের ছায়ায় মিলে যাক জান্নাতের ধরা।

তাঁর করুণার সমুদ্রের নেই কোনো তীর,
তাঁর রহমতে আশ্রয় চাই প্রতিটি ক্ষন।
হে আল্লাহ, দয়া করে আঁকড়ে রাখো আমায়,
রহমতের ছায়ায় লুকিয়ে রাখো সারাজীবন তোমারই আমায়।

আরো