বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজনের দিকনির্দেশনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আবুল হাসান। সভা সঞ্চালনা করেন গাজী মিজানুর রহমান মিন্টু ও শেখ হাফিজুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ সুমন পাইক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস কে বদরুল আলম, সাবেক দপ্তর সম্পাদক এস এম রাজ, এবং সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খায়রুল আজাদ আরজু, জেলা যুবদল নেতা মোঃ রণি, ইউনিয়ন কৃষকদলের সভাপতি খান ফিরোজ আহমেদ, ইউনিয়ন যুবদল নেতা শেখ মসিউর রহমানসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের যুবদল নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আরো