মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধিঃ

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা, রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বাগেরহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তৃতা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বাগেরহাট জেলা ইউনিটের আহবায়ক এম আফজাল হুসাইন,যুগ্ম আহবায়ক বিশ্বাজিৎ কুমার মন্ডল, সদস্য সচিব মোঃ একরামুল কবির, মুক্তিযোদ্ধা মহব্বৎ হোসেন।
এসময় জেলার ৯ টি উপজেলার মুক্তিযুদ্ধারা উপস্থিত ছিলেন।

আরো