মোরেলগঞ্জে জে. কে একাডেমির পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

বাগেরহাটের মোরেলগঞ্জে জুনিয়র কিংস (জে. কে) একাডেমীর স্কুল পার্টি ও পঞ্চম শ্রেণীর পাঠ সমাপনী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় জে.কে একাডেমি ভবন প্রাঙ্গনে ২০২৫ সালের পঞ্চম শ্রেণীর পাঠ সমাপনী ও শিক্ষার্থীদের আয়োজনের স্কুল পার্টি ও পঞ্চম শ্রেণীর সমাপনী শিক্ষার্থীদের বিদায় নানান আয়োজনে

জে কে একাডেমী সহকারী শিক্ষক আসমা পলির সঞ্চালনায় অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের বাংলা বিভাগের প্রভাষক প্রবীর দেবনাথ,মোঃ শাজাহান হাওলাদার,এইচ এম জসিম উদ্দিন শাহিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম।

উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আগামী দিনের পথ চলার বিভিন্ন দিকনির্দেশনা মূলক মতামত প্রদান করেন।

এছাড়া পঞ্চম শ্রেণীর পাঠ সমাপনী বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাইফা সুলতানা ও আতিয়া ইবনাথ, চতুর্থ শ্রেণীর সাদিয়া জান্নাত ও ঈশানি, দ্বিতীয় শ্রেণীর সাইফা আজমাঈন প্রমূখ।

অনুষ্ঠানের শেষে ছাত্রছাত্রীদের বিভিন্ন ইভেন্টে পুরস্কার প্রদান ও ছাত্র-শিক্ষকদের ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সভাপতি
পরিচালক মোঃ ফারুক হোসেন অনুষ্ঠানের
সমাপ্তি ঘোষণা করেন।

আরো