বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বাগেরহাট প্রেসক্লাবের অডিটরিয়ামে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোঃ আবু আনছার এবং সহকারী কমিশনার সৌরভ কুমার মণ্ডল।

জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শতাধিক অসহায় নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামীন আলী, দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান, তথ্যপ্রযুক্তি সম্পাদক এস এস সোহান, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলম টুকু, মোঃ কামরুজ্জামানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকলের মানবিক দায়িত্ব। এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রমে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আরো