রামপালে নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন নাগ‌রিক ফোরা‌মের চতুর্থ ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে দাতা সংস্থা জিএফএ কনসা‌ল্টিং গ্রুপ এবং মানু‌ষের জন‌্য ফাউন্ডেশ‌নের অর্থায়‌নে, উই ক‌্যান এর সহ‌যো‌গিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন ক‌রে।

সভায় সভাপ‌তিত্ব করেন ইউনিয়ন নাগ‌রিক ফোরাম সহ সভাপ‌তি তস‌লিমা আক্তার বৃ‌স্টি। কার্য‌নির্বাহী সম্পাদক মো: মোহতা‌দির এর সঞ্চালনায় অনু‌ষ্ঠিত সভায় অ‌তি‌থি ছি‌লেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন, প‌্যা‌নেল চেয়ারম‌্যান চম্পক কুন্ডু ও তিজারাত গাজী, ইউপি সদস‌্য শেখ মোছা‌দ্দেক হো‌সেন, আবু মুছা আকু‌ঞ্জি, তা‌রিকা বেগম এবং ইউপি প্রশাস‌নিক কর্মকর্তা শেখ শ‌রিফু‌দ্দৌলা।

সভায় উম্মুক্ত বা‌জেট সভা ও ইউপি বা‌র্ষিক উন্নয়ন বা‌জেটে নারী উন্নয়‌নে, দ‌লিত ও প্রা‌ন্তিক জন‌গো‌ষ্টির উন্নয়‌নের জন‌্য বরাদ্দ, নারী ও শিশু নির্যাতন প্রতি‌রো‌ধে করনীয়, বি‌ভিন্ন সেবা(বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত‌্যা‌দি) দ‌রিদ্র এবং অ‌তিদ‌রিদ্র মানু‌ষের কা‌ছে পৌছা‌নোর জন‌্য উদ্যোগ এবং নাগ‌রিক ফোরাম সদস‌্যদের ম‌ধ্যে আন্ত:সমন্বয় বাড়া‌নোর বিষ‌য়ে ব‌্যাপক আলোচনা শে‌ষে ইউপির উদ্যেগে উম্মুক্ত বা‌জেট সভা আয়োজন বিষ‌য়ে উপ‌জেলা প্রশাসন ও ইউপির সা‌থে এ‌্যাড‌ভো‌কেসী করার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সা‌থে পঞ্চম ত্রৈমা‌সিক সভা জনপ্রতি‌নি‌ধি তিতজারাত গাজী এর দা‌য়ি‌ত্বে মাঠ পর্যা‌য়ে স্থানীয় গন‌্যমান‌্য ব‌্যা‌ক্তি‌দের সা‌থে নি‌য়ে উঠান বৈঠ‌ক এর আদ‌লে করার সিদ্ধান্ত হয়। গৌরম্ভা ইউপি আয়ো‌জিত বা‌জেট পর্যা‌লোচনা সভায় ২৩ মে ইউপি‌তে নাগ‌রিক নেতা‌দের অংশগ্রহ‌নের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সা‌থে ফোরা‌মের দুজন নি‌স্ক্রিয় সদস‌্যকে প‌রিবর্তন ক‌রে স‌ক্রিয় এবং আগ্রহী দুজন‌কে নাগ‌রিক ফোরা‌মে যুক্ত করার বিষ‌য়ে সিদ্ধান্ত হয়। বক্তব‌্য প্রদান ক‌রেন সাধারন সম্পাদক রিক্তা আক্তার, কার্য‌নির্বাহী সম্পাদক মো:মোহতা‌দির প্রমূখ ও সা‌বিনা খাতুন, সদস‌্য সা‌থি ম‌নি, রা‌বেয়া বেগম, আফ‌রোজা, মো:ক‌বির আকবর প্রমূখ।

আরো