দেশের মানুষ এবং আইন শৃঙ্খলা ভালো নেই
এম জামান
শুত্রুবার সন্ধ্যায় রাস্তায় ঘটনা ঘটল,ভিপি নুরকে পেটালো আইনশৃঙ্খলা বাহিনী, মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল,
টিভির পর্দায়, মোবাইলের পর্দায় সকল মিডিয়ায় খবর ছড়িয়ে গেল মুহূর্তেই।
কিন্তু প্রশ্ন রয়ে গেল কোথায় আইন? কোথায় ন্যায়? কেন মানুষকে রক্ষা করার বদলে মানুষকেই ভয় দেখানো হচ্ছে?
দেশের আইন শৃঙ্খলা ভালো নেই, এখন মনে হয়।
আইন কেবল শক্তিশালীর জন্য,দুর্বল মানুষের জন্য নয়।
কেউ যদি প্রতিবাদ করে, তাহলেই তার উপর নেমে আসে
লাঠির আঘাত, রক্তের দাগ,হয় অন্যায়ের শিকার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ভাবে
“আজ নুর মার খেল, আগামীকাল কে মার খাবে? আজ তার কণ্ঠ রোধ করার চেষ্টা হল,আগামীকাল কি আমার কণ্ঠও থেমে যাবে?”
আইনের কাজ তো রক্ষা করা, মানুষকে শান্তি দেওয়া,
কিন্তু এখন আইন যেন ভয়ের আরেক নাম, যেখানে মানুষ পুলিশের সাইরেন শুনে আতঙ্কে কেঁপে ওঠে।
দেশের অবস্থা এমন হলো কেন? যেখানে মায়ের চোখে ভয়,
বাবার মনে দুঃখ, তরুণদের চোখে রাগ,এটাই কি আমাদের ভবিষ্যৎ তবু অন্ধকার চিরকাল থাকে না,একদিন ভোর আসবেই, অন্যায়ের প্রাচীর ভেঙে যাবে, আইন আবার সত্যের পথে চলবে মানুষ আবার বিশ্বাস পাবে, এই দেশ সবার
এই দেশ ন্যায়ের।
