বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কণ্ঠস্বর, চাহিদা ও অগ্রাধিকার স্থানীয় নীতি, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তুলে ধরার লক্ষ্যে বাগেরহাটে ১৭ সদস্য বিশিষ্ট জেলা
ক্লাইমেট অ্যাকশন ফোরাম, বাগেরহাট গঠন করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর সহযোগিতায় বাগেরহাটের বেসরকারি উন্নয়ন সংস্থা উদায়ন বাংলাদেশেের
সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য অ্যাডভোকেট মেহেরুন্নেছাকে সভাপতি ও এ আরডিগ্রি কলেজের লেকচারার মোঃ কামরুল ইসলাম সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন করা হয়েছে।
এ কমিটির গোপীনাথ সাহা, মোঃ আসাদ শেখ ও তামান্না আক্তার উপদেষ্টা করে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি সাংবাদিক ইসরাতজাহান, সহ-সম্পাদক মো: নাইম হোসেন, কোষাধ্যক্ষ সামিয়া আহসানী , কমিটির উপদেষ্টা গোপীনাথ সাহা, মো: আসাদ শেখ ও তামান্না আক্তারসহ জেলার ৯টিউপজেলার প্রতিনিধিদের সমন্বয়ে ১৭ সদস্য বিশিষ্ঠ এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম জন-সংগঠনের পক্ষে জননীতি প্রণয়ন, সংস্কার, সমন্বয় ও বাস্তবায়নে স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব ও নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি জন-মানুষের অধিকারসুরক্ষা, সরকারি সেবা নিশ্চিতকরণ এবং সরকারি নীতি বাস্তবায়নে কার্যকর অধিপরামর্শ ও প্রেসার গ্রুপ হিসেবে ভূমিকা রাখবে।
এছাড়া অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক, প্রতিবেশগত ও মানবাধিকার বিষয়ে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন; জনস্বার্থে অধিপরামর্শের সক্ষমতা ওপ্রভাব বলয় বৃদ্ধির লক্ষ্যে সমমনা সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে
নেটওয়ার্ক গড়ে তোলা; এবং জনকেন্দ্রিক জলবায়ু নীতি প্রণয়ন ও বাস্তবায়নে নীতি-নির্ধারণী পর্যায়ে জন-সংগঠনের পক্ষে প্রতিনিধিত্ব ও নেতৃত্ব প্রদান করবে জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই ফোরাম জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব চাহিদা ও অগ্রাধিকার নীতি-নির্ধারণী পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার, জলবায়ু ন্যায়বিচার এবং জনকেন্দ্রিক
উন্নয়ন নিশ্চিত করতে ফোরামটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সভাটি সঞ্চালনা করেন লিডার্স-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা।

আরো