বাগেরহাটে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী বাগেরহাট সদর উপজেলা, পৌর ও কচুয়া উপজেলা ছাত্রদল এবং তাদের অধীনস্থ বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের অংশগ্রহণে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলা পরিষদের অডিটরিয়ামে সদর উপজেলা, কচুয়া উপজেলা ও পৌর ছাত্রদলের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শেখ জাকির হোসেন।

জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপের সভাপতিত্বে এবং সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নিয়ামুল কবীর রাহুল ও সদস্য সচিব হাবিবুল্লাহ হাবিবের যৌথ সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো ও খান মনিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল মোর্শেদ ও সদস্য সচিব মেহেদী হাসান মুন্না, কচুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রানা দিদার ও সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিয়াজসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পিসি কলেজ ছাত্রদলের সভাপতি বেল্লালসহ ইমরান মির্জা, হুসাইন, তুমান, সাগর প্রমুখ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে আগত ছাত্রদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় মোট ৮টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, দেশ গঠনে শিক্ষিত ও সচেতন ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আরো